নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের একটি বিমান। গোটা বিমানবন্দর কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, বিমানটি বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডুতে রানওয়ে স্পর্শ করার ঠিক আগেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।৫০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর
তবে এই ঘটনায় বিমানের যাত্রী ও কর্মীদের ঠিক কি অবস্থা তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে বিমানে ৭৮ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। যার মধ্যে ১৮ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর।
বাংলাদেশের প্রায় ১৭ বছরের পুরানো বিমান এই দুর্ঘটনার কবলে পড়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, রানওয়ে ছেড়ে বিমানটি একটি খেলার মাঠে নেমে পড়েছে বলে মনে করা হচ্ছে।বিমান অবতরণের পর বিপুল পরিমানে কালো ধোঁয়া গলগল করে বেরতে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই গোটা ঘটনার প্রথম ছবি তুলে পাঠিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিমানটি অবতরণ করার পরেই কালো ধোঁয়ার কুন্ডলী ছড়িয়ে পড়ে আকাশে।
বহু দূর থেকেও এই ধোঁয়ার কুন্ডলী প্রত্যক্ষ করা গিয়েছে। বিমানের একটা বড় অংশও ভস্মীভূত হয়ে গিয়েছে।স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে কতজনের মৃত্যু হয়েছে বা হতাহতের খবর ঠিক কি সে বিষয়ে এখনও কোনও পরিসংখ্যান সামনে আসে।




No comments:
Post a Comment