এটিএম জালিয়াতির শিকার ব্যবসায়ী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 March 2018

এটিএম জালিয়াতির শিকার ব্যবসায়ী



 গত ৬ তারিখ মঙ্গলবার রাত ১১টা  থেকে  কয়েক দফায় দিল্লির ২টি শহর থেকে দু‌টি ব্যাঙ্কের এটিএম থেকে তুলে নেওয়া হয়েছে মোট ১ লক্ষ ১৫২৩ টাকা। ডায়মন্ড হারবারের স্টেশনবাজারের ব্যবসায়ী বিকাশ মণ্ডল ও

তাঁর ছেলে প্রিয়রঞ্জন মণ্ডল এই প্রতারণার শিকার হয়েছেন। শুক্রবার বাবা ও ছেলে পৃথকভাবে।ডায়মন্ড হারবার থানায় ও ব্যাঙ্কের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিস ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। কিন্তু ব্যবসার অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ায় সমস্যায় পড়েছেনপ্রতারিত ব্যবসায়ীরা।

স্টেশনবাজারে ইলেকট্রিক সরঞ্জামে দোকান আছে । গত মঙ্গলবার প্রথমে বিকাশবাবুর অ্যাকাউন্ট থেকে

দিল্লির প্রকাশনগর এলাকা থেকে মোট ৩ দফায় তুলে নেওয়া হয় ২১৫২৩ টাকা। ওইদিনই প্রিয়রঞ্জনের

সিসি অ্যাকাউন্ট থেকে মোট ৮ দফায় ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয় দিল্লির অশোকনগর এলাকা থেকে।

টাকা তুলে নেওয়ার মেসেজ পেয়ে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন বাবা-‌ছেলে। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের

সঙ্গে দেখা করেন তাঁরা। বিস্তারিতভাবে সব জানার পর এদিন থানায় অভিযোগ দায়ের হয়।

No comments:

Post a Comment

Post Top Ad