চন্দননগর পুরনিগমে ব্যাপক রদ বদল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 30 March 2018

চন্দননগর পুরনিগমে ব্যাপক রদ বদল!

কলকাতা ডেস্ক : দলীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চন্দননগর পুরনিগমে ব্যাপক রদ বদল করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। শুক্রবার কলকাতায় অরুপ বিশ্বাসের কার্যালয়ে  চন্দননগর পুরনিগমের সমস্ত কাউনসিলরদের ডেকে পাঠান হয়। ২০জন কাউনসিলর সেই মিটিং এ হাজির হন। সেখানে হুগলি পর্যবেক্ষক অরুপ বিশ্বাস সহ মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিধায়ক প্রবীর ঘোষাল ও যুব তৃণমূলের জেলা সভাপতি শান্তুনু বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন। সেই মিটিং এ চন্দননগর পুরনিগমের সমস্ত মেয়র পারিষদকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। ওই বৈঠকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীকে সতর্ক করা হয়। এদিন নতুন মেয়র পারিষদদের নাম ঘোষনা করা হয়। নতুন মেয়র পারিষদ হলেন, মায়া ঘোষ, সঙ্খমিত্রা ঘোষ, পার্থ চক্রবর্তী, পার্থ দত্ত, হিরণময় চট্টোপাধ্যায়, সবিতা দাস, নিত্যানন্দ দত্ত ও অজয় ঘোষ। যারা বাদ পড়লেন তারা হলেন, মুন্না আগরবাল, জয়দেব সিংহ রায়, অনিমেশ বন্দ্যোপাধ্যায়, স্নিগ্ধা রায় ও পিজুষ বিশ্বাস।
এদিন তৃণমূলের জেলা অফিসে জেলা সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, বিধায়ক প্রবীর ঘোষাল, যুব সভাপতি শান্তুনু বন্দ্যোপাধ্যায়, মনোজ চক্রবর্তীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে তারা একথা জানান। মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, আগামী সোমবার পুরনিগমে শপথ গ্রহন অনুষ্ঠান হবে। সেখানেই নতুন মেয়র পারিষদদের দফতর বন্টন করা হবে। এদিন মন্ত্রী বলেন, কেউ দলের উর্ধে নয়।

No comments:

Post a Comment

Post Top Ad