চাঁদনী, কাঁথি: কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। বাজকুল মিলনী কলেজের প্রথম বর্ষের ছাত্রী স্থানীয় গরবাড়ির বাসিন্দা মধুমিতা প্রধান (১৮) , ১৩ মার্চ কলেজে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকেরা খোঁজ নিয়ে জানতে পারেন ভগবানপুর থানার হিঞ্চাগ্যাড়ার যুবক বিবেক সর্দার অপহরণ করেছে মধুমিতাকে এবং এলাকায় কোথাও কোন এক গোপন জায়গাই আটকে রেখেছে । এরপরেই মধুমিতার বাবা দেবদুলাল প্রধান ১৫ মার্চ ভুপতিনগর থানায় বিবেক সর্দারের নামে অপহরণের অভিযোগ করেন। অভিযুক্ত বিবেক, বখাটে স্বভাবের এবং সে নারী পাচার চক্রের সক্রিয় সদস্য বলে পুলিসকে জানিয়েছেন তিনি। তদন্তে নেমেছে পুলিশ ।তবে পুলিশের নিস্ক্রিয়তার ও অভিযোগ তুলছে অপহৃত ছাত্রীর পরিবার। আতঙ্কিত ছাত্রীর পরিবার।
Post Top Ad
Saturday, 17 March 2018
কলেজ ছাত্রীকে অপহরণ
Tags
# Social News
# Top News
# West Bengal
About NV
West Bengal
Labels:
Social News,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

ছবি টা তো বোঝা যাচ্ছেনা
ReplyDelete