দিঘায় শুরু হল ৩ দিনের উত্তর-পূর্বাঞ্চলের নৃত্যানুষ্ঠান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 March 2018

দিঘায় শুরু হল ৩ দিনের উত্তর-পূর্বাঞ্চলের নৃত্যানুষ্ঠান



 চাঁদনী,দিঘা:দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির লোকনৃত্য-উৎসব ও হস্তশিল্পের প্রদর্শনী শুরু হল দিঘার সমুদ্র সৈকতে। ‘অক্টেভ' নামে ওই উৎসবের উদ্বোধন করেন  ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূবার্ঞ্চল সাস্কৃতিক কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর সমীর মুখার্জি।উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রোগ্রাম অফিসার কুণাল ঘোষ।নিউ দিঘা পুলিস হলিডে হোম ময়দানে আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব ।
৩ দিনব্যাপী এই উৎসবে যোগ দিয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম ও ত্রিপুরার ৩০০ জন লোকশিল্পী। লোকনৃত্য ছাড়া ফ্যাশন-প্যারেড, হস্তশিল্প মেলা ও চিত্র প্রদর্শনীরও আয়োজন রয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রোগ্রাম অফিসার কুণাল ঘোষ। এর আগে ২০১২ সালে "কল অব দ্য নর্থ-ইস্ট" নামে সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছিল এমন উৎসব।দ্বিতীয়বার এমন উৎসব হাতের নাগালে পেয়ে মনভরে উপভোগ করছেন পর্যটক এবং স্থানীয় মানুষ। অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি ৮ রাজ্যের নানা হস্তশিল্প সামগ্রী কিনতে পেরেও বেশ খুশি পর্যটকরা।

No comments:

Post a Comment

Post Top Ad