হুগলিতে হাতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

হুগলিতে হাতি!




নিজস্ব প্রতিনিধি,হুগলি: হঠাৎ  হুগলির গোঘাটে বুনো হাতি। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জানা গেছে, রাতে একটি হাতি জনবসতি  এলাকায় ঢুকে পড়ে। রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘোঘাটের কুলতলা সহ বেশ কয়েকটি  এলাকা জুড়ে তান্ডব চালায় ওই হাতিটি। বহু আলু জমি ক্ষতিগ্রস্থ, হাতির পায়ের চাপে  বিঘার পর বিঘা আলু খেত নষ্ট হয়ে যায়। স্থানীয়দের অনুমান, হাতির কোনো দল থেকে কোনো প্রকারে দলছুট হয়ে গেছে। বিষ্ণুপুর থেকে রাতের অন্ধকারে হয়ত দলছুট হাতিটি এলাকায় ঢুকে গেছে বলে মনে করছেন গ্রামবাসীররা। এদিন সকাল  পর্যন্ত বেশ কয়েকজন  মানুষকে আক্রমন করে হাতিটি।পরে বনদপ্তরকে খবর দেয় স্থানীয়রা।

No comments:

Post a Comment

Post Top Ad