চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের হিজলী রেল স্টেশনকে রাজ্যের মধ্যে প্রথম "মহিলা পরিচালিত" রেল স্টেশন হিসেবে ঘোষণা করা হলো। এই সম্পর্কে এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন, দ. পূ রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, খড়গপুর কে .আর .কে রেড্ডি। দ.পূ রেলওয়ের হিজলী স্টেশনটিই একমাত্র মহিলা পরিচালিত স্টেশন হিসেবে করা শুরু করল।
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে আজ ডিআরএম তাঁর কার্যালয়ে এই ডিভিশনের কার্যরত মহিলাদের পুরষ্কৃত করে সম্মানিত করেন। খড়গপুর ডিভিশনের ডিআরএমকে আর কে রেড্ডি পরে মহিলাদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, এই ডিভিশনে মহিলাদের কর্মকুশলতা সর্বোত্তম।
অন্যদিকে, হিজলী রেল স্টেশনের কর্তব্যরত কর্মাশিয়াল সুপারিনটেন্ডন্ট রেনুকা হাঁসদা জানিয়েছেন, মহিলা দিবসের দিনে এই দায়িত্ব পেয়ে তিনি ভীষণ খুশি। আজকের মহিলারা যে কোন কাজেই পিছিয়ে নেই, তাও তিনি উল্লখ করেন।

No comments:
Post a Comment