চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার গুড়গ্রামের বাড়ি ১১৫ বছরের স্বাধীনতা সংগ্রামী জামিনী মোহন মাইতি সোমবার দুপুর ৩ টে নাগাদ বাড়িতে মারা গেলেন। আগের সপ্তাহে অসুস্থ হয়ে তমলুক জেলা হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে ছিলেন আজ ৩ টে নাগাদ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইনি মহাত্মা গান্ধীর সঙ্গে চরকা কেটে ছিলেন। তৎকালীন ব্রিটিশদের তাড়াতে ভগবানপুর থানা আক্রমন করতে গিয়ে গুলি বৃদ্ধ হয়েছিলেন। তৎকালীন ব্রিটিশরা যামিনী বাবুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন সেই সময় আগুন জীবন্ত পুড়ে মারা যাই যামিনী বাবুর ছোট বোন। তৎকালীন ভারত বর্সের প্রধান মন্ত্রী রাজিব গান্ধী কাঁথি মহকুমা শাসকের মাধ্যম তাম্র্য ফলক পাঠিয়েছিলেন। কিন্তু তাঁর পেনশন চালু হয়েও বন্ধ হয়ে যায় কোনো এক কারনে। সরকারি দরজায় ছুটে ছুটে মৃত্যুর আগেও পেনশন চালু হয়নি এই বিপ্লবীর।




No comments:
Post a Comment