আতঙ্ক! বাঘরোলের মৃতদেহ উদ্ধার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 March 2018

আতঙ্ক! বাঘরোলের মৃতদেহ উদ্ধার




মৃন্ময় নস্কর ,বারুইপুর: সকালে বাড়ির সামনে দেখা যাচ্ছিল অজানা জন্তুর পায়ের ছাপ ,যা নিয়ে বাসিন্দারা আতঙ্কিত ছিলেন ,কারুর কাছে চেনা ছিল না এই অজানা জন্তুর পায়ের ছাপ । এই চিত্র ভাঙরের কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাট গাছা এলাকায় ।স্থানীয় বাসিন্দারা জানান ,রাতে অনেকের বাড়ির পশ্য গায়েব হয়ে যাচ্ছিল ,এই নিয়ে আতঙ্ক লাগছিল ,না জানি বাঘ এসে পড়ল ভাঙ্গড়ে । যদিও এই বিষয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় বাসিন্দারা কোনো অভিযোগ দায়ের করেনি বা খবর দেয়নি বন দপ্তরকে । বৃহস্পতিবার সকালে হাট গাছা এলাকার মাঠে চিতা বাঘের মত এক অজানা জন্তুকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । কাছে গিয়ে দেখা যায় এক বাঘ রোল মৃত অবস্তায় পড়ে আছে। স্থানীয় মানুষ জন এই বাঘ রোলকে দেখতে ভিড় জমায় মাঠে ,খবর দেওয়া হয় থানায় ও ভোজের হাট বন দপ্তরকে । বন দপ্তরের লোকজন ও পুলিশ এসে বাঘ রোল দেহ উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ সুত্রে খবর , মাঠের মাঝ খানে পড়ে থাকা উচ্চ শক্তি সম্পন্ন বৈদ্যুতিক তারে কোনো ভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে । এর পাশাপাশি  ওই হাট গাছা এলাকায় আরও বাঘ রোল আছে কিনা তাও পুলিশ নজর দারি চালাবে ,স্থানীয় বাসিন্দাদের এই ব্যাপারে পুলিশকে আগে জানাতে বলা হয়েছে । 

No comments:

Post a Comment

Post Top Ad