চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ ছাত্রী। হাসপাতালেই পরীক্ষার বন্দোবস্ত।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার ঝাটুলাল হাই স্কুলে উচ্চমাধ্যমিক সেন্টারে মৌসুমী জানা নামে এক পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষন এর মধ্যে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে তৎক্ষনাৎ এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই ছাত্রীকে। ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালে।জানা যায় ওই ছাত্রী এগরা স্কুলের ছাত্রী।

No comments:
Post a Comment