শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় যান হাসিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, মহম্মদ সামির বিষয়ে একাধিক অভিযোগ জানান। তার বিরুদ্ধে পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেই আবেদনও করেন। ৭ মার্চ শওহর মহম্মদ সামির বিরুদ্ধে নিকাহ বহির্ভূহ সম্পর্ক থাকার একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন।
তিনি দাবি করেন, পাকিস্তানের এক মহিলার সঙ্গে সামির সম্পর্ক আছে। এমনকী, আরও কয়েকধাপ এগিয়ে সামির বিরুদ্ধে সোজাসুজি ম্যাচ গড়াপেটার অভিযোগ আনেন। সেই ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার বিসিসিআই -র তরফে সামিকে নির্দোষ বলে জানিয়ে দেওয়া হয়। বোর্ডের বার্ষিক চুক্তির আওতাতেও ফের তাঁকে নিয়ে আসা হয়।


No comments:
Post a Comment