রামনবমীতে মাতলো হিঙ্গলগঞ্জ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 March 2018

রামনবমীতে মাতলো হিঙ্গলগঞ্জ


  নিজস্ব সংবাদদাতা : শহরতলির সাথে পায়ে পা মিলিয়ে রামের প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে হিঙ্গলগঞ্জ বাসী। এদিন সকালে হিঙ্গলগঞ্জের সাহাপুর মোড় থেকে প্রতিমা নিয়ে কেউড়াখালি মন্দিরে পূজার উদ্দেশ্যে শোভাযাত্রা করেন হিঙ্গলগঞ্জের মানুষ, যদিও সভার মুখ্য ভূমিকায় দেখা যায় বিজেপি কর্মিদের। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লাবন্য মন্ডল, হিঙ্গলগঞ্জ মন্ডল সভাপতি সৌমেন নায়ক বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী সরস্বতী মন্ডল সহ বিভিন্ন বিজেপি কর্মকর্তারা। এছাড়াও যোগদান করেন দুলদুলি, রূপমারি,বিষপুর স্যান্ডেলবিলের মতন  প্রন্তিক গ্রামের মহিলা ও পুরুষরা।
   
     তিন কিমি এই শোভাযাত্রায় পুলিশের নিরাপত্তা ছিলো চোখে পরার মতন। যা দেখে বোঝা যায় অস্ত্র মিছিলের ব্যাপারে যথেষ্ট সচেতন প্রশাসন।  রাম নবমী উপলক্ষে কয়েক হাজার পথ চলতি মানুষের জন্য অন্নভোগের আয়োজন করে কর্মকর্তারা।

No comments:

Post a Comment

Post Top Ad