মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বাসন্তীতে গলায় ওড়না দিয়ে খুন।অভিযোগ শ্বশুর বাড়ীর বিরুদ্ধে।বাসন্তী থানার ৮ নং তিতকুমার গ্রামের অনিল মন্ডলের তিন মেয়ে।চোট মেয়ে স্বপ্না মন্ডল(১৮) ভালোবাসা করে আজ থেকে দুই মাস আগে বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রামের কালী পদ নস্করের ছেলে সুবিরের বিয়ে হয়।
শুক্রবার রাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায় স্বামী সুবীর,শ্বাশুড়ি প্রতিমা মন্ডল ও স্বপ্না।সেখানে স্বপ্নার আরো দুই বোন সেই অনুষ্ঠানে হাজির হয়,সেই অনুষ্ঠানে স্বপ্না বোনদের সাথে নাচানাচি করে। সেই নাচাশ্বশুরী,এমনকি স্বামী সুবীরের সম্মানে লাগে।তখন স্বপ্নাকে তারা বাড়িতে নিয়ে যায় সেই রাতে তাকে ব্যাপক মারধোর করে।শনিবার সকালে ও তাকে মারধোর করে গলাটিপে মেরে গলায় ওড়না দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দেয়।স্থানীয় মানুষ জন খবর পেলে তাকে আড়া থেকে নামিয়ে থানায় খবর দেয়।এমনি অভিযোগ পরিবারের পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ স্বামী সুবীর নস্কর ও শ্বাশুড়ি প্রতিমা নস্করকে গ্রেপ্তার করেছে।

No comments:
Post a Comment