স্নেহা চক্রবর্তী, বীরভূম: আদালতের মানবিক মুখ দেখলো বিচারপ্রাপ্ত নির্যাতিতা এক মাধ্যমিক পরীক্ষার্থী। ২০১৫ সালের ধর্ষণ কান্ডের সাক্ষী গ্রহণের দিন ছিলো। শুক্রবার ছিলো ওই নির্যাতিতার ও তার মায়ের সাক্ষ্য গ্রহণের দিন। কিণ্তু এদিন আইনজীবীদের কর্মবিরতি থাকায় আদালত খুললেও কোনো আইনজীবী আদালতের কাজে অংশগ্রহণ করেননি।
তবে শুক্রবার ওই নির্যাতিতা সাক্ষী গ্রহণের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা ছিলো। সেই বিষয়টি সরকারি আইনজীবী জানতে পেরে বিচারককে বিষয়টি জানায়। বিচারক তখনি সিউরি থানার আইসিকে নির্দেশ দেয় এই পরীক্ষার্থীকে বিশেষ গাড়ির ব্যবস্থা করে রামপুরহাটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি ওই ছাত্রী ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পাড়লো কিনা সেই বিষয়টি দেখার নির্দেশ দেন সরকারি আইনজীবীকে। সঠিক সময়ের মধ্যেই ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পেরেছে আদালতের মানবিকতার জন্য। পরীক্ষা শেষে তার সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে বলে জানান সরকারি আইনজীবী।

No comments:
Post a Comment