চাঁদনী, নন্দীগ্রাম: ২০০৭ সালে কৃষিজাত জমি রক্ষা করতে গিয়ে নন্দীগ্রামের অনেক কৃষকের মৃত্যু হয়েছিল। সরকারের পালা বদলের পর ২০১২ সালে ১৪ ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনটকে কৃষক দিবস হিসাবে ঘোষনা করেন। আর সেই দিন থেকে রাজ্যের প্রতিটি ব্লকের একজন কৃষককে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক রত্ন সম্মানে সম্মানিত করা হয়। আজ ১৪ ই মার্চ নন্দীগ্রামের শহীদদের সম্মান জানানোর জন্য স্মরণ সভার আয়োজন করা হয় নন্দীগ্রামের সোনাচুড়ায়।সেই সভা থেকে নন্দীগ্রাম সেরা কৃষক হরিপদ পালের হাতে ১০ হাজার টাকার চেক ও মুখ্যমত্রীর পাঠানো মানপত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এদিন সভায় শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জননী তথা পাঁশকুড়ার বিধায়িকা ফিরোজা বিবি, খেজুরির বিধায়ক রণজিৎ মন্ডল, জেলা পরিষদের সহ সভাপতি সেখ সুফিয়ান, নন্দীগ্রাম- ১ ব্লকের সভাপতি সেখ আবু তাহের, পূর্ব মেদিনীপুর জেলা কৃষি আধিকারিক মৃণালকান্তি বেরা সহ অন্যান্যরা।
এদিন শুভেন্দু অধিকারী জানান, সতস্ফুর্ত ভাবে মানুষ আজকের দিনে নন্দীগ্রামের পাশাপাশি রাজ্যজুড়ে আজকের দিনটি পালন করে চলছে। সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিপেক্ষিতে রাজ্য সরকার একাধিক মামলা প্রত্যাহার করে নিয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ৭ বছর অতিক্রম করলে মৃত বলে মনে করা হলেও সরকারিভাবে তা এখনো জানানো হয়নি। ঘটনায় সিপিএমের অনেকেই গ্রেপ্তার হয়েছেন।



No comments:
Post a Comment