জয়ন্ত সাহা, আসানসোল: আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশের পক্ষ থেকে আশ্রম মোড় গুপ্তা কলেজের মাঠে শুরু হল নবম বর্ষের দুদিন ব্যাপী লিটিল ম্যাগাজিন মেলা৷শনিবার এই মেলার উদ্বোধন করেন প্রবীণ সাহিত্যিক রামদুলাল বসু,মনোজ চক্রবর্তী ও জাহিরুল হাসান৷এই মেলায় বাংলা সাহিত্যের বিভিন্ন প্রান্তের লিটিল ম্যাগাজিন গুলি অংশ গ্রহণ করে৷উঃবঙ্গ,দঃবঙ্গ বা বাঙলার বাইরেরও বেশ কিছু ক্ষুদে পত্রিকার মিলিত ভাবে প্রায় ৪২টি স্টল রয়েছে এই মেলায়৷মেলার সাংস্কৃতিক মঞ্চে লেখক কবিদের নিয়ে দুদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷মেলার অন্যতম কর্ণধার ও তাপ -উত্তাপ পত্রিকার সম্পাদক অমল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সাহিত্যের আঙিনায় লিটিল ম্যাগাজিনের প্রসারের স্বার্থেই এই মেলার আয়োজন৷একজন লিটিল ম্যাগের কর্মী হিসাবে তার দাবি এই যন্ত্র জটিল যুগে মানুষের আশ্রয় একমাত্র সাহিত্য৷তাই মানুষ কে আরো বেশি সাহিত্যমুখি হতে হবে৷

No comments:
Post a Comment