জয়ন্ত সাহা, আসানসোল: কেন্দ্রীয় সরকারের কয়লা শিল্প তথা কয়লা খনি গুলির বেসরকারি করণের প্রতিবাদে ও বন্ধ থাকা কয়লা খনি গুলি চালু করার দাবিতে আইএনটিটিইউসির পক্ষ থেকে ইসিএলের শ্রীপুর এরিয়ার শিবডাঙা কোলিয়ারিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়৷
শনিবারের এই বিক্ষোভ সমাবেশ তথা প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক,আইএনটিটিইউসি নেতা হরেরাম সিং সহ আরো অনেকে৷প্রসঙ্গত শ্রীপুর এরিয়ার শিবডাঙা কোলিয়ারি টি ম্যানেজমেন্টের ভুল পদক্ষেপে দীর্ঘ চার থেকে পাঁচ মাস বন্ধ হয়ে পড়ে আছে৷কোলিয়ারিতে কর্মরত ৩০০জন শ্রমিক তাদের পরিবার নিয়ে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন৷যেখানে ওই খনি অঞ্চলে ৩০মিলিয়ন টন কয়লা মজুত আছে বলে খবর৷অথচ ই সি এল কর্তৃপক্ষ কোলিয়ারি খোলার ব্যপারে দীর্ঘ টালবাহানা করছে৷পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কয়লা শিল্পকে বেসরকারি করণের সিদ্ধান্তে মুনাফালোভি হবে বৃহত ও ব্যক্তি মালিকানাধীন কোম্পানি গুলি৷সেক্ষেত্রে সরকারি কয়লা উত্তোলন প্রতিষ্ঠান গুলি লাভের মুখ না দেখলে,সরকার সেগুলি বন্ধ করে দেওয়ার সুযোগ পেয়ে যাবে৷যাতে কর্মচ্যুত হবেন এই অঞ্চলের খনি শ্রমিকেরা৷এই সব নানা কারণে কেন্দ্রীয় সরকারের বিরোধীতায় সরব হয় আইএনটিটিইউসি৷
হরে রাম বাবু বলেন,তাদের দাবি কেন্দ্রীয় সরকার না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷



No comments:
Post a Comment