প্রোমোটারের বিরুদ্ধে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 March 2018

প্রোমোটারের বিরুদ্ধে বিক্ষোভ




মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ‌জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার প্রোমোটারের শাস্তির দাবিতে আদালতে অভিযোগকারিদের বিক্ষোভ। বিচারক প্রমোটারকে ৫ দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সোমবার আদালত চত্বরে ধৃত প্রোমোটারের বিরুদ্ধে এই মামলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোষ্টার হাতে আদালতে চত্বরে এসে বিক্ষোভ দেখান প্রতারিতরা। তাঁরা শ্লোগান দিয়ে শাস্তির দাবি তোলেন।তাদের দাবী, ওই প্রমোটার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তাঁদের অভিযোগ।

সোনারপুরের উখিলার বাসিন্দা শাজাহান জমাদার এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন, তাঁদের প্রায় ১৫ কাটা জমির ভুয়ো কাগজ পত্র তৈরি করে অমিত গাঙ্গুলি ও তাঁর দলবল সেই জমির দখল নিতে আসে। তাঁরা রুখে দাঁড়ান। আগ্নেয় অস্ত্র দেখিয়ে তাঁদের ভয় দেখানো হয়েছে। অমিত তাঁর দুটি কোম্পানীর নামে ওই জমি কিনেছে বলে দাবি করেন। তাঁরা সার্চ করে জানতে পারেন, জাল কাগজ বানিয়ে এবং নকল সই করে ওই জমি প্রমোটার আত্মসাৎ করেছে। তখনই তাঁরা সোনারপুর থানায় প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ‌

No comments:

Post a Comment

Post Top Ad