বিবস্ত্র অবস্থায় উদ্ধার আদিবাসী মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 March 2018

বিবস্ত্র অবস্থায় উদ্ধার আদিবাসী মহিলা



জয়ন্ত সাহা,আসানসোল: মঙ্গলবার সকালে আসানসোল শিল্পাঞ্চলের জামুড়িয়ার শিবপুর অঞ্চলের চূড়াডাঙা এলাকার ৪নং জঙ্গল থেকে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় আদিবাসী মহিলাকে(৩৫) উদ্ধার করা হয়৷ওই এলাকায় স্থানীয় বাসিন্দা মহসীন খানের একটি ইঁটভাটা রয়েছে৷সকালে ইঁটভাটায় শ্রমিকরা কাজ করতে এসে ওই মহিলাকে জঙ্গলে পড়ে থাকতে দেখে ইঁটভাটার মালিক মহসীন খানকে খবর দেয়৷
মহসীন বাবু সাথে সাথে পুলিশকে খবর দিয়ে ওই অপরিচিত অচৈতন্য আদিবাসী মহিলাকে আকলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷সেখান থেকে অবস্থার অবনতি দেখে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়৷মহসীন বাবু ও ইঁটভাটার শ্রমিকদের বক্তব্য ওই আদিবাসী মহিলা তাদের ইঁটভাটার কর্মী নয়৷ জেলা হাসপাতালে চিকিৎসারত ডাক্তারের অভিমত আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে তবে গণধর্ষণ হয়েছে কি না,সে বিষয়টি এখন সুনিশ্চিত নয়৷ওই আদিবাসী মহিলার এখনো পর্যন্ত বিশেষ কোনো পরিচয় পাওয়া যায়নি৷

No comments:

Post a Comment

Post Top Ad