মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুরের ধোপাগাছি এলাকায় হানা দিয়ে নকল ডাবরের প্রচুর জিনিস উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ডাবরের হাজমলা, গ্লুকোনডি , ডাবর হানি, ডাবর গুলাবরী ইত্যাদি বাজেয়াপ্ত করলো পুলিশ।
ধোপাগাছির সনাতন মাল আর শ্যাম সাঁতরার বাড়ি থেকে এই জিনিস গুলি উদ্ধার করে পুলিশ। তবে দুই অভিযুক্ত পলাতক। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।


No comments:
Post a Comment