রয়্যাল বেঙ্গলের ভয়ে শুনশান লালগড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 March 2018

রয়্যাল বেঙ্গলের ভয়ে শুনশান লালগড়



শুক্রবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার সিজুয়া অঞ্চলের মেলখেড়িয়া গ্রামে বনদপ্তরের ফাঁদ ক্যামেরায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। এই মুহূর্তে কিভাবে বাঘটিকে খাঁচাবন্দী করা যাবে তা নিয়ে চিন্তিত বনদপ্তর।বাঘধরার জন্য সুন্দরবন থেকে আসছে চারজনের প্রতিনিধিদল। এই কারণে বাঘ আতঙ্কে আতঙ্কিত গোটা লালগড়বাসী। যখন লালগড়ে এই বাঘ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের মাহাতোঝুর খড়িকাশুলী এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শুক্রবার মধুপুরের জঙ্গল থেকে বিকেলে লালগেড়িয়া অঞ্চলের মাহাতোপুর এলাকায় বাঘটি জল খেতে এসেছিল বলে জানান সুমন মাহাতো, অরুপ মাহাতো বলে দুজন গ্রামবাসী। তারা বাঘের পায়ের ছাপ তাদের মোবাইল ক্যামেরায় বন্দী করেছে। বিষয়টি বনদপ্তরের কাছে জানায় তারা। খবর পেয়ে বনদপ্তরের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে তারাও বাঘের পায়ের ছাপ ক্যামেরায় ছবি তোলেন। 

বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিষয়টির খোঁজ নিয়ে দেখব। তবে এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়। ভয়ে সন্ধ্যার পর থেকে এলাকার মানুষ রাস্তায় আর বেড়োচ্ছে না। শুনশান হয়ে পড়ছে গোটা লালগড় এলাকা।

No comments:

Post a Comment

Post Top Ad