জয়ন্ত সাহা, আসানসোলঃ কুলটি থানার অন্তর্গত ডিসেরগড়ের শীতলপুর অঞ্চলের বাসিন্দা সৎ নারায়ণ সিং এর ছেলে শুভম সিং বৃহস্পতিবার সকালে বাইক নিয়ে বেরোলে শীতলপুর মোড়ের কাছে একটি চারচাকার সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে গুরুতর আহত হয়৷পুলিশ ওই চারচাকা গাড়িটিকে আটক করে। পরীক্ষার্থী শুভমকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠায়৷
শুভম বর্তমানে সেন্ট ক্রিস্টোফার মিশন স্কুলের ছাত্র,তার সিবিএসসি বোর্ডের পরীক্ষা চলছিল৷পরীক্ষার সিটপড়েছে বি ঊষাগ্রাম স্কুলে৷ইতিমধ্যে তার তিনটি পেপারের পরীক্ষা হয়ে গেছে,বাকি রয়েছে তিনটি পেপার৷দূর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় সে নিজে ও বাড়ির লোক চিন্তিত হয়ে পড়েছে বাকি পরীক্ষাগুলি কিভাবে দেবে৷যদিও শুভম নিজে জানিয়েছে সে,পরীক্ষা দিতে ইচ্ছুক৷


No comments:
Post a Comment