মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ায় তৃনমূল কর্মীরা হাসপাতালে নিয়ে এসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলো ছাত্রীকে।ঘটনাটি ঘটেছে হাবড়ায়।বুধবার মাধ্যমিক ভূগোল পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লো এক ছাত্রী। সুমিত্রা দাস বাড়ি কাশিপুর নাংলা হাসপাতাল মাঠ এলাকায়। দক্ষিণ নাংলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছিল দক্ষিণ হাবড়া হাইস্কুলে। পরিক্ষা শুরুর কিছুক্ষণ আগে অসুস্থতা বোধ করে সুমিত্রা। পরিবারের কেউ সাথে না থাকার জন্য পরীক্ষা কেন্দ্রের থেকে সাথে সাথে ১৯ নম্বর ওয়ার্ডের তৃনমূল কর্মীরা হাবড়া হাসপাতালে নিয়ে আসে। এই মুহুর্তে ছাত্রী হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। পরিক্ষার ব্যবস্থা হাসপাতালেই করা হচ্ছে বলে জানা গেছে। ছাত্রীর বাবা শীতল দাস পেশায় স্কুল শিক্ষক বসিরহাটে কর্মরত। মা অসুস্থ থাকার দরুন একাই এসে ছিল পরীক্ষা দিতে ওই ছাত্রী। মঙ্গলবার রাত থেকেই ছাত্রীর বুকে ব্যাথা অনুভব করছিল। কিছুটা ব্যাথা কম অনুভব করায় সকালে পরীক্ষা দিতে এসে এই বিপত্তি ।
সময় পেরিয়ে গেলেও পরীক্ষা দেরিতে হাসপাতালে বসে দেবার ব্যবস্থা করেছে স্কুল । শাসক দলের কর্মী দের এহেন ব্যবহারে খুশি শিক্ষক থেকে ছাত্র এবং তার পরিজনেরা। ছাত্রির পাশে থাকতে নিজেদের গর্বিত বোধ করছে বলে জানায়িছে কর্মীরা।

No comments:
Post a Comment