মিড-ডে-মিল খেয়ে অসুস্থ বহু ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 March 2018

মিড-ডে-মিল খেয়ে অসুস্থ বহু ছাত্রী



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নছিপুর আদিবাসী হাইস্কুলের হস্টেলে থাকা ছাত্রীরা মিড ডে মিলের খাওয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়ল। বৃহস্পতিবার স্কুল ছুটির পরে  পেট ব্যাথা ও পায়খানা উপসর্গ নিয়ে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৪৫  জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে।

 ছাত্রীদের দাবি, স্কুলের মিড ডে মিল খেয়েই এই সমস্যা। ।ছাত্রীরা জানায় আজ স্কুল ছুটির পর  খাওয়ার পরেই সামান্য পেট ব্যথা হয়। সকালের খাবার খাওয়ার পর মিড ডে মিল খেয়ে স্কুলে যায় হস্টেলের ছাত্রীরা। ছাত্রীরা জানায় রাতে মাংস খেতে দেওয়া হয়। কিন্তু তা হস্টেলে রান্না হয়নি। দুপুরের রান্না রাতেই খাওয়ানো হয়েছে।তাতেই এই সমস্যা।

No comments:

Post a Comment

Post Top Ad