পঞ্চায়েত সমিতিতে সিভিল ডিফেন্সের ট্রেনিং - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 March 2018

পঞ্চায়েত সমিতিতে সিভিল ডিফেন্সের ট্রেনিং



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহিদ মাতঙ্গীনিপঞ্চায়েত সমিতিতে সিভিল ডিফেন্সের ট্রেনিং। মূলত এই বিডিও অফিস এ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল দুটি স্কুলের প্রায় চল্লিশ জন ছাত্র ছাত্রী ও বেশ কয়েকজন মাস্টার ও বিডিও অফিসের কর্মীদের ট্রেনিং দেওয়া হলো। মূলত হঠাৎ করে কারো মাথা ফাটলে বা কারো হাত, পা, শরীরের কোনো অংশ কেটে গেলে কি করে রক্ত বন্ধ করা পরে হাসপাতাল পাঠানো।
হঠাৎ করে কারো হার্ট অ্যাটাক হলে প্রাথমিক ভাবে কি করে তাকে উদ্ধার করে তার পরে হাসপাতালে পাঠানো যায়। আর বন্যা বা খরা বা ঝড় বৃষ্টি বা কোথাও আগুন লাগলে তা কিভাবে প্রাথমিক ভাবে উদ্ধার করা যায় এই সব হাতে নাতে ট্রেনিং দিলেন কলকাতার জাতীয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। কি কি যন্ত্র ব্যবহার করে উদ্ধার করা যায় সেই সব যন্ত্রে আর প্রদরসনী করে দেখানো হয়। পুকুরে জলে নেবে কিভাবে উদ্ধার করা যায় তাও দেখানো হয়। আর ট্রেনিং নিয়ে ছাত্র ছাত্রী, মাস্টাররাও স্কুলের বা এলাকার বিভিন্ন ছাত্র ছাত্রী, মানুষজনদেরও প্রাথমিক ভাবে জানাবেন।

No comments:

Post a Comment

Post Top Ad