বিবাদের কারণে বন্ধ আসানসোলের সব্জি বাজার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 March 2018

বিবাদের কারণে বন্ধ আসানসোলের সব্জি বাজার



জয়ন্ত সাহা, আসানসোল:রবিবার দুপুরে আসানসোল বাজারে পাইকারি ব্যবসাদার দের সাথে খুচরো ব্যবসায়িদের ক্রেতাদের জিনিষ বিক্রি করা কে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়৷খুচরো ব্যবসায়ি দের বক্তব্য,পাইকারি ব্যবসাদারেরা তাদের আড়ত থেকে সাধারণ ক্রেতাদের সস্তা দরে জিনিষ বিক্রি করে দেওয়ায় দীর্ঘ তিন মাস ধরে তাদের ব্যবসা লাটে উঠেছে৷
বাজার কমিটির পক্ষ থেকে বারবার পাইকারি ব্যবসাদারদের এবিষয়ে জানানো হলেও কোনো সুরাহা হয়নি৷সেই কারণে প্রতিবাদ স্বরূপ সোমবার সকাল থেকে আসানসোল বাজারের সব্জি পট্টি তারা বন্ধ করে দেয়৷খুচরো ব্যবসায়িদের দাবি,অবিলম্বে তাদের সমস্যার সমাধান করতে হবে৷এ বিষয়ে প্রশাসন উদ্যোগ না নিলে,তাদের এই বাজার বন্ধের কর্মসূচি চলবে৷পাশাপাশি হঠাৎ করে বিনা নোটিশে বাজার বন্ধ হয়ে পড়ায়,সকাল সকাল সব্জি বাজার করতে গিয়ে অনেক ক্রেতাই বিপাকে পড়েন৷

No comments:

Post a Comment

Post Top Ad