রহস্য: স্কুল পালানোয় বাধা! মৃত ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 March 2018

রহস্য: স্কুল পালানোয় বাধা! মৃত ছাত্র



মৃন্ময় নস্কর, বারুইপুর: স্কুলের টিফিনের সময়ে পালানোয় বাধা পেয়ে এক বন্ধুর সাথে ধস্তাধস্তি পরে  ওই বন্ধুকে  ব্যাপক মারধোরের  অভিযোগ উঠলো তারই সহ পাঠি বন্ধুর বিরুদ্ধে ,আর এর জেরেই মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের । স্কুলের বাগানের মধ্যে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে শিক্ষকরা । সাথে সাথে তাকে উদ্ধার করে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা ও তার অন্য বন্ধুরা  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ,সেখান থেকে তাকে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে পরে কলকাতার এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার সকালে মারা যায় । মৃতের নাম নিজামুদ্দিন মোল্লা (১২) । ঘটনাটি ঘটে কুলতলির  ডোঙা ঝোড়া রমানাথ উচ্চ বিদ্যালয়ে । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।


অভিযুক্ত ১২ বছরের সহ পাঠি রাইহান মল্লিককে কুলতলি থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে । মৃতর পরিবারের তরফ থেকে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়নি । সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে কুলতলির আন্ধারিয়া গ্রামে। স্কুলে সিসিটিভিতে দুই ছাত্রের মধ্যে মারামারির চিত্র ধরা পড়েছে , স্কুলে সিসিটিভি থাকা স্বতেও কি করে এই ঘটনা ঘটলো তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত ছাত্রের পরিবার । ঘটনা প্রসঙ্গে জানা যায় ,কুলতলির কুন্দ খালি –গদাবর পঞ্চায়েতের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন মোল্লা ,নিজামুদ্দিন ক্লাসে ভালো ছেলে বলে তাকে মনিটর করে দেওয়া হয়েছিল , এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিশ্ব নাথ মণ্ডল জানান , আমাদের স্কুলের টিফিন দুপুর ১ -৪৫ থেকে ২-৩০ পর্যন্ত , বৃহস্পতিবার এই টিফিনের সময়ে নিজামুদ্দিনের সহ পাঠি রাইহান মল্লিক শিক্ষক দের চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করে ,সেই কাজে বাধা দেয় মনিটর  নিজামুদ্দিন  , কিন্তু সেই বাধাকে অগারজ্য করে রাইহান যখন স্কুলের গেটে যায় ,তখন নিজামুদ্দিন বলে শিক্ষক কে অভিযোগ করবো , এই বলাতে রাইহান স্কুলে ঢুকে নিজামুদ্দিনকে মারধোর করে ,নিজামুদ্দিনকে এত মারা হয় যে অজ্ঞান হয়ে পড়ে ,আমরা সিসিটিভিতে বাগানের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। এদিকে ঘটনার পর থেকে পালিয়ে যায় রাইহান। ছাত্রের পরিবার জানায় , রাইহান এমন মেরেছে যার জন্য মারা যায় নিজামুদ্দিন ,মনিটর হয়ে ও স্কুল পালানো থেকে রাইহান কে বারণ করেছিল ,স্কুলের সিসিটিভি কেন রাখা হয়েছে টিফিনের সময় ঘরে মারামারি হল তা দেখতে পেল না শিক্ষকরা । আমরা রাইহানের শাস্তি চাই । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মাথার পিছনে  আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে ছাত্রের । 

No comments:

Post a Comment

Post Top Ad