নি:সন্তান!না বাঁচাই ভালো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 March 2018

নি:সন্তান!না বাঁচাই ভালো!




গৌরব দেবনাথ, হাবড়া: পারিবারিক বিবাদ ও সম্পত্তিগত বিবাদ দেওর ও জায়েদের সঙ্গে ।পাশাপাশি নিসন্তান হওয়ার জন্য ক্রমাগত মানসিক চাপ দেওয়ায় আত্মহত্যা করল মাঝবয়সী এক মহিলা।ঘটনায় গ্রেফতার দুই জা ও দেওর ,পলাতক স্বামী ।ঘটনাটি ঘটছে শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ার বানীপুর এলাকায় ।মৃতার পরিবার সূত্রে খবর শুক্রবার সকাল ৯টা নাগাদ নিজের ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয় অলকা হোড় (পাল) ।এরপর তার শ্বশুরবাড়ির লোকেরাই বারাসাত হাসপাতালে নিয়ে যায় কিন্তু  বেলা দুটো নাগাদ মারা যায় অলকা দেবী ।

ঘটনায় অলকার ভাই হাবড়া থানায়   তার দিদিকে আত্মহত্যার প্রোরোচনা দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন ।ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতেই গ্রেফতার হয় অলকা দেবীর দেওর বৈদ্যনাথ পাল ও  দুই জা পিনাকি পাল এবং চম্পা পাল ।যদিও ঘটনায় অলকা দেবীর স্বামী পেশায় মুদি কারবারি শম্ভু পাল পলাতক রয়েছেন ।ধৃত তিনজনে শনিবার তোলা হয়েছে বারাসত আদালতে ।

No comments:

Post a Comment

Post Top Ad