নিজস্ব প্রতিনিধি: বার কাউন্সিলের নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীদন্দ্বের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাজ্যে। চলতি মাসের ২৭ ও ২৮ মার্চ বার কাউন্সিলের ভোট। এই ভোটকে কেন্দ্র করে তৃণমূলের বিভিন্ন জেলার বিভিন্ন নেতারা তাদের প্রথম পছন্দের প্রার্থীদের ভোট দেবার জন্যে আবেদন করছেন বলে খবর।
সূত্রের খবর, ইতি মধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে ২৫ জনের নাম সম্বলিত একটি কাগজ ছাপিয়ে এক একজন প্রার্থীর জন্যে এক একজন নেতা তাদের প্রথম পছন্দের প্রার্থীদের ভোট দেবার জন্যে বিভিন্ন জেলায় গিয়ে হুইপ জারি করছেন ।এই ঘটনায় সাধারন আইনজীবীদের মধ্যে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, তারা প্রথম পছন্দের প্রার্থী হিসেবে কাকে ভোট দেবেন?আইনজীবীদের একাংশের অভিযোগ, বার কাউনসিলের এই নির্বাচন অরাজনৈতিক ভোট। এই ভোটে আইনজীবীদের রাজনৈতিক সত্ত্বা থাকা সত্বেও আইনজীবী সত্ত্বাকে কাজে লাগিয়ে এই ভোট হয়। তবে এই ভোটকে ঘিরে রাজনীতির এত প্রকোপ কেন? তবে কি বার কাউন্সিল ও তৃণমূল কব্জা করতে চাইছে। এই প্রশ্নই এখন বিভিন্ন জেলার একাধিক আইনজীবিদের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে অভিযোগ। আইনজীবিদের একাংশের অভিযোগ, বার কাউন্সিলের নির্বাচন কি অন্যান্য সাধারন নির্বাচনের মত একটা নির্বাচন। নাকি ক্লাব রাজনীতি। এই নির্বাচনকে ঘিরে তৃণমূলের এতটা রাজনৈতিক ভাবে তৎপর হয়ে ওঠার কারন কি? আইনজীবিদের একাংশের দাবী, একজন আইনজীবি নির্বাচিত হতে গেলে তার মননোয়ন দাখিল করা থেকে শুরু করে তার নির্বাচন সম্পূর্ন হওয়া পর্যন্ত সম্পূর্ন কাজটাই তার একটা অরাজনৈতিক প্যানেলে হয়। সেখানে রাজনীতির নেতা নেত্রীদের নাক গলানোর বিষয়টি সাধারন আইনজীবিরা মোটেও ভালো চোখে দেখছেন না বলে অভিযোগ।

No comments:
Post a Comment