বাঘের আতঙ্ক এবার নারায়ণগড়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 March 2018

বাঘের আতঙ্ক এবার নারায়ণগড়ে



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার বাঘের আতঙ্ক ছড়াল লালগড় গোয়ালতোড়ের পর নারায়ণগড়ে। গতকাল  বিকেলে জঙ্গলে কাঠ আনতে গিয়ে দুই মহিলা বাঘ দেখতে পান বলে দাবি। আতঙ্কে বাড়ি ফিরে পরিবারের লোকজনদের বলেন। খবর দেওয়া হয়। বন দপ্তরে। সন্ধ্যা নামায় বাঘের খোঁজে যায়নি কোনো পক্ষই।বৃহস্পতিবার  সকালে বন দপ্তরের কর্মীরা এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। নারায়ণগড়ের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশচাটির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অনেকটাই।
এলাকার মালগোদার জঙ্গলে গিয়ে একটি পুকুরে জল খেতে আসা জঙ্গলের প্রাণীর পায়ের ছাপ দেখতে ঘটনাস্থলে যান নারায়ণগড়ের বেল্টি বিট অফিসার নয়ন দত্ত সহ অন্যান্যরা। বন দপ্তরের দাবি -বনের কোনও জন্তু হবে। তবে বাঘ নয়। পায়ের ছাপ দেড় থেকে দুই ইঞ্চি মতো হবে। এ নিয়ে আতঙ্ক ছড়াতে বারণ করেছেন তিনি। দুই মহিলার সঙ্গে কথা বলছে বনদপ্তর।

No comments:

Post a Comment

Post Top Ad