প্রহারে মৃত্যু চোরের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 March 2018

প্রহারে মৃত্যু চোরের

চাঁদনী,পশ্চিম মেদিনীপুর: ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের  কমলা কেবিন এলাকায় । শুক্রবার রাতে এক ব্যক্তির  অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু লোক লোহার  রড ও অন্যান্য  সামগ্রী চুরি করার সময়  হাতেনাতে  ধরা পড়ে যায়। অভিযোগ, বেসরকারি সংস্থার  এক নিরাপত্তা রক্ষী ওই ব্যক্তিকে বেধড়ক প্রহার করে । এর ফলেই  তার মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত ব্যক্তির নাম শেখ মুসা। ঘটনাস্থলে  খড়্গপুর টাউন থানার পুলিশ পৌঁছায় । তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad