চন্দননগর পৌরনিগমে কাউন্সিলরের হাতে আক্রান্ত অপর এক কাউন্সিলর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 March 2018

চন্দননগর পৌরনিগমে কাউন্সিলরের হাতে আক্রান্ত অপর এক কাউন্সিলর!



কলকাতা ডেস্ক : চন্দননগর পৌরনিগমে কাজের তদারকি করতে গিয়ে কাউনসিলরের হাতে বেধরক মার খেলেন অপর এক কাউনসিলর। বুধবার ঘটনাটি ঘটেছে চন্দননগর পুরনিগমের পূর্ত দফতরে। আক্রাক্ত ওই কাউনসিলরের নাম শুভেন্দু মুখোপাধ্যায়। তিনি চন্দননগরের ৮নম্বর ওয়ার্ডের কাউনসিলর।চন্দননগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪বার জিতে কাউনসিলর হয়েছেন।  এই ঘটনায় অভিযুক্ত ব্যাক্তির নাম মুন্না আগরবাল। তিনি চন্দননগরের ৩১নম্বর ওয়ার্ডের নির্দল কাউনসিলর। ভোটে জিতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।
পুরনিগম সূত্রে খবর, এদিন দুপুরে শুভেন্দু মুখোপাধ্যায় চন্দননগর পুর নিগমের পূর্ত দফতরে গিয়ে বিভিন্ন রকম কাজ কর্মের তদারকি করেন। ওই সময়ে পূর্ত দফতরের এমআইসি মুন্না আগারবাল ৮নম্বরের কাউনসিলরকে গালিগালাচ করতে থাকেন বলে অভিযোগ। সেই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসা পরে হাতাহাতিতে পরিনত হয়। এই ঘটনায় আক্রান্ত হন ৮নম্বর ওয়ার্ডের কাউনসিলর শুভেন্দু মুখোপাধ্যায়। এই ঘটনায় আক্রান্ত কাউনসিলর ওই এমআইসির বিরুদ্ধে চন্দননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর মিলেছে। এই এদিন এই ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তার দাবীতে  একাধিক কাউনসিলররা চন্দননগরের মেয়রের ঘরের সামনে বসে ধর্নায় বসে পড়েন। এই প্রসঙ্গে অভিযুক্ত এমআইসি মুন্না আগারবালকে ফোন করা হলে তিনি কিছু বলতে চাননি। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীকে ফোন করা হলে তিনিও কিছু বলতে চাইনি। তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্তকে বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

No comments:

Post a Comment

Post Top Ad