রাজ্যপালের নেতৃত্বে সৌরশক্তির জল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 March 2018

রাজ্যপালের নেতৃত্বে সৌরশক্তির জল

বিভাস লোধ, কলকাতাঃ রাজভবনে সূর্যশক্তির ওয়াটার পিউরিফাইয়ারের উদ্বোধন।মেশিনটিতে জলে আয়রণ থাকবে না, ব্যাটারির প্রয়োজন হবে না, খুব বেশি মেশিন দেখাশুনা করার দরকার হবে না। পাশাপাশি ইনভার্টারের দ্বারা জলের এই মেশিনটি চলবে না। যা চলবে সৌরশক্তির দ্বারা। বুধবার রাজভবনে এই নতুন ব্যাকটেরিয়া মুক্ত জলের মেশিনটির উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। জল ধরবে ২০০ লিটার।

প্রসঙ্গত কয়েক দিন আগে দূষিত জলের কারণে আন্ত্রিক সমস্যা সম্মুখীন হতে দেখা গিয়েছিল দক্ষিণ কলকাতার মানুষজনের।খুঁজে পাচ্ছিল না আসল কারণ। তবে এই রোগ যে জলের কারণে তা স্পষ্ট।খাওয়ার জলে ৩৫ শতাংশ রোগ ছড়ায়।ঘন্টায় ৪.৭ মিলিয়ন মানুষ বিশ্বে মারা যাচ্ছে এই জলের কারণে। এইসব কারণ থেকে রক্ষা পেতে রাজভবনে জল সমস্যা দূর করতে নয়া উদ্যোগ নেন প্রশাসন।

No comments:

Post a Comment

Post Top Ad