জনগণের কাছে আবেদন রাখলেন মেয়র ও বাবুল!কি সেই আবেদন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 March 2018

জনগণের কাছে আবেদন রাখলেন মেয়র ও বাবুল!কি সেই আবেদন?

আসানসোলঃ রামনবমীর মিছিলকে ঘিরে গত সোমবার সকালে রানীগঞ্জের পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে৷রাজের বাঁধ এলাকায় উত্তপ্ত পরিবেশে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে৷পরে সেই সংঘর্ষ দ্রুত সমগ্র রানীগঞ্জে ছড়িয়ে পড়ায় বহু মানুষ হতাহত হন৷ভাঙা পড়ে বেশ কয়েকটি দোকান -বাড়ি ও গাড়ি৷পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে পুলিশও আক্রান্ত হন৷

আক্রান্ত হন চিত্র সাংবাদিকেরাও৷এই উত্তপ্ত পরিবেশকে স্বাভাবিক করতে সোমবারই রানীগঞ্জ শহরে পৌঁছান মেয়র৷দমকল ও পুলিশ বিভাগকে সবসময় পরিস্থিতি অনুযায়ী সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়৷শেষ পর্যন্ত রাতের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মেয়র ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে জনগণের কাছে আবেদন রাখেন৷পাশাপাশি মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু৷সব মিলিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর হয় প্রশাসন৷
তবে বর্তমানে রানীগঞ্জের সর্বত্র যান চলাচল বাজার ও দোকানপাট বন্ধ হয়ে রয়েছে৷সাধারণ মানুষও ঘর ছেড়ে বিশেষ বাইরে বের হচ্ছেন না৷এরকম পরিস্থিতিতে বেশ সমস্যার সম্মুখিন হয়েছে রানীগঞ্জ অঞ্চলের পরীক্ষার্থীরা৷

No comments:

Post a Comment

Post Top Ad