আসানসোলে তৃণমূলের ঐতিহাসিক প্রতিবাদ মিছিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 March 2018

আসানসোলে তৃণমূলের ঐতিহাসিক প্রতিবাদ মিছিল



জয়ন্ত সাহা: প্রায় পাঁচ হাজার মানুষ এই মিছিলে পা মেলান৷মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের পঃবর্ধমান জেলা সেক্রেটারি অভিজিৎ ঘটক,গুরুদাস চ্যাটার্জী সহ আরো অনেকে৷মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,নিত্য প্রয়োজনীয় জিনিষের দ্রব্যমূল্য বৃদ্ধি,পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি,এফ আর ডি আই কালা কানুন,পি এন বি ব্যাঙ্ক জালিয়াতি,এলয় স্টীল প্ল্যান্টের বেসরকারি করণ,বার্ণস্ স্ট্যাণ্ডার্ড বন্ধ করার কু চক্রান্তের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়৷মিছিল শেষে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক জনগণকে সম্বোধিত করে বলেন বিজেপি মিথ্যাচার ও পুঁজিপতিদের দল৷
প্রধাণমন্ত্রী দেশের জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন৷বেকারদের চাকরীর বদলে শিল্পাঞ্চলে হিন্দুস্থান কেবলস থেকে শুরু করে কুড়িটি কোলিয়ারি বার্ণস্ট্যাণ্ডার্ডকে বন্ধের নোটিশ পাঠাচ্ছে৷সাধারণ কৃষকদের ঋণ মকুব না করে ব্যাঙ্ক লুঠেরা দের সহযোগীতা করছে৷তাই আগামী নির্বাচনে বিজেপিকে একটিও ভোট নয়৷রাজ্যের মুখ্য মন্ত্রী এ রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন৷

No comments:

Post a Comment

Post Top Ad