ফাইনালের প্রস্তুতিতে বাংলা শিবির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

ফাইনালের প্রস্তুতিতে বাংলা শিবির

বিভাস লোধ, কলকাতা : সেমিফাইনালে কর্ণাটককে হারিয়ে দূরান্ত জয় পেয়েছে বাংলা। জিতেন এবং তীর্থঙ্করের জোড়া গোলে হাওড়া স্টেডিয়াম থেকে সোজা সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা । এই নিয়ে ৪৫ বার সন্তোষ ট্রফির ফাইনালে উঠলো বাংলা, যার মধ্যে ৩২ বার ভারত সেরা। আগামী রবিবার কেরালার মুখোমুখি বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে।
৩৩বার ভারত সেরা হওয়ার জন্য মুখিয়ে রয়েছে গোটা দল। তাই  শুরু হয়েছে প্রস্তুতি। শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দেখা গেলো গোটা বাংলা দলের অনুশীলন। রবিবার যে কোনো মূল্যে জয় চাইছে তারা। রবিবার কোন দলের মাথায় ওঠে সেরার শিরোপা এখন সেটাই দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad