আসন্ন নির্বাচনে জেতার জন্য যা যা করছে বিজেপি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 March 2018

আসন্ন নির্বাচনে জেতার জন্য যা যা করছে বিজেপি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি বাজিয়ে পঞায়েত দখলের উদ্দেশ্যে এদিন বিজেপির কৃষাণ মোর্চার পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়েছিল বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মধ্য চৈতল বিবেকানন্দ বিদ্যাপীঠের মাঠে। জনসভার প্রধান বক্তা ছিলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী দেবিকা মুখার্জী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদিকা দেবযানী রায়, বসিরহাট সাংগঠনিক জেলার নতুন সভাপতি হাজারী লাল সরকার, কিষাণ  মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি রতিকান্ত ঢালী, সাধারন সম্পাদিকা নিলিমা মিস্ত্রি,  শ্রীনিবাস দাস, সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন মঞ্চ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যের উন্নয়নের বার্তা তুলে ধরেন দেবিকা। আগামী দিনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বলে দাবী করে সাধারন মানুষের কাছে বিজেপিকে জেতানোর আহ্বান জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad