নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দুপুরে মন্দিরবাজারের আঁচনা গ্রামের ফাঁকা মাঠ থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ৷ এদিন বেলার দিকে গ্রামের ফাঁকা মাঠে আচমকা বিস্ফোরণের শব্দ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে৷ বিস্ফোরণের জেরে কয়েকজন জখম হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছে৷ ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি জখমদের উদ্ধার করে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের অনুমান৷ খবর পেয়ে তড়িঘড়ি মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমার পাশাপাশি প্রচুর বারুদ ও বোমা তৈরীর বিভিন্ন সামগ্রী উদ্ধার করে৷ বোমাগুলো কম ক্ষমতা সম্পন্ন বলে পুলিশের দাবি৷ পরে উদ্ধার বোমাগুলোকে বালতির জলে ডুবিয়ে নিস্ক্রিয় করে দেয় পুলিশ৷ কে বা কারা বোমাগুলো তৈরী করছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে জখমদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ৷
Post Top Ad
Friday, 23 March 2018
বোমা বিস্ফোরণ!!! উদ্ধার তাজা বোমা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment