ব্রেকিংবাংলা: শিশু ধর্ষণকারী প্রৌঢ়ের সাজা ঘোষণা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 March 2018

ব্রেকিংবাংলা: শিশু ধর্ষণকারী প্রৌঢ়ের সাজা ঘোষণা



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়ের সাজা ঘোষণা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৩০ শে জুনের ২০১৭ সালে বারুইপুর থানার মল্লিকপুরের গণেশপুরে। মঙ্গলবার বারুইপুর আদালতে বছর ৭০ এর অভিযুক্তের সাজা ঘোষণা হয়।
প্রসঙ্গত মহাম্মদ মস্তাক নামে এক  বৃদ্ধ ভাড়া থাকত ঠিক তার পাশে আরও একটি ভাড়া বাড়িতে ৪ বছরের শিশু বিকাল বেলায় বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজ করার পর পাশের ভাড়া বাড়িতে মস্তাক এর ঘরের সামনে শিশুটির জুতা দেখতে পায়। তখন তারা মস্তাকের ঘরে ঢুকে দেখে মস্তাক শিশুটিকে ধর্ষণ করছে। তখন প্রতিবেশী লোকজনদের ডাকা হলে মস্তাক পালিয়ে যায়। শিশুটির পরিবার ওই নির্যাতিতা শিশুকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়।এরপর বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়।১০ জুলাই ২০১৭ সালে মস্তাককে গ্রেপ্তার করে ৩৭৬/২(আই),পস্কো৬ ধারায় পুলিশ মামলা রুজু করে। তারপর থেকে এই কেসের শুনানি চলছিলো। এই কেসের ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান, মেডিকেল রিপোর্ট ও শিশুটির ১৬৪ গোপন জবানবন্দি শোনার পর বারুইপুর কোর্ট এর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ  শৈলেন্দ্র কুমার সিং  কেসের সাজা ঘোষণা করেন।অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাবাসের সাজা দেন বিচারক।

No comments:

Post a Comment

Post Top Ad