চাঁদনী, দিঘা : এই মরশুমে প্রথমবার জলোচ্ছ্বাস দেখল দিঘায় আসা পর্যটকরা। গুরুপূর্ণিমার পরের দিন আজ ভরা জোয়ার আর বড়বড় ঢেউয়ের ধাক্কায় উত্তাল হল দিঘার সমূদ্র।
তবে খুব বেশী সময় স্থানীয় হয়নি সেই ভরা জোয়ার। বেলা বাড়তেই জলের গতি ক্রমেই আবার শান্ত হয়ে যায়। তবে যে সমস্ত পর্যটক সমূদ্রে স্নান করতে গিয়েছেন বা সমূদ্রের পাড়ে বেড়াতে গিয়েছিলেন তাঁরা এই ভরা জোয়ারে ব্যাপক মজা করেছেন।
প্রসঙ্গতঃ প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় সমূদ্রের জল অনেকটাই ফুলে ওঠে। তবে বছরের কয়েকটি দিনে এই জোয়ারের উচ্চতা অনেকটা বৃদ্ধি পায়। যার মধ্যে সব থেকে বড় ঢেউ দেখা যায় ষাঁড়াষাড়ি কোটালের সময়। তার বাইরে গুরু পূর্ণিমা এবং ভারী বর্ষার মরশুমেও কিছু সময় সমূদ্রের ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায়।
শুক্রবার গুরু পূর্ণিমার পরের দিনের প্রথম জোয়ার দিঘায় আসা পর্যটকদের যথেষ্ট আনন্দের সুযোগ দিয়েছে। যদিও ভরা জোয়ারে কোনও পর্যটক যাতে বিপজ্জনক ভাবে জলের গভীরে না চলে যায় সে দিকে কড়া সতর্ক রয়েছে দিঘার পুলিশ প্রশাসন। দিঘা থানার ওসি বাসুকি নাথ ব্যানার্জী জানিয়েছেন, যথেষ্ট পরিমানে নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা সকাল থেকে নজরদারী চালাচ্ছে। এদিন প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর নেই বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

No comments:
Post a Comment