এমবিবিএস লিখে ভুয়ো ডাক্তারির অভিযোগ। পুলিশের হাতে তুলে দিল রোগীর পরিবার।ঘটনাটি অশোকনগর থানা এলাকার বনবনিয়া চৌমাথা এলাকার ঘটনা।
ওষুধের দোকানে ডাক্তার দেখাতে এসে রোগীর পরিবার দেখে বোর্ডে এমবিবিএস ডিগ্রি থাকলেও প্রেসক্রিপশনে অন্য ডিগ্রি । সন্দেহ হলে ডাক্তারের কথায় অসংগতি মেলায় সাথে সাথে তাকে জিজ্ঞাসা শুরু করে রোগীর বাবা প্রদীপ ঘোষ। ডাক্তার বাবু জানায় সে লিখতে বলেনি সে জানেনা তিনি নাকি মুম্বাই থেকে চর্মরোগের ডাক্তারি পাশ করেছেন। তারপরে এলাকায় জানাজানি হতেই ওষুদের দোকান থেকে ডাক্তার বাবু কে বার করে অভিযোগ কারির বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে বেশ কিছুক্ষণ । পরে অশোকনগর থানায় খবর দিলে পুলিশ এলে তাদের হাতে তুলে দেওয়া হয়। ডাক্তার ইকরামুর রহমান জানান তিনি দুহাজার সাল থেকে চর্ম রোগের ওপর প্রাকটিস করছে মুম্বাই এর কোন এক বেসরকারী কলেজ থেকে পাশ করেছে বলে দাবী করেন আমাদের ক্যামেরার সামনে। এমবিবিএস তিনি লিখতে বলেন নি বলে সাফ জানিয়ে দেন আমাদের পাশাপাশি ওষুধ দোকান মালিক জানান ডাক্তার বাবু লিখতে বলে ছিলেন তাই লিখেছি। রোগীর বাড়ির লোকজনের কাছে এবং ক্যামেরার সামনে ডাক্তার স্বীকার করন তিনি এমবিবিএস নন। এই ঘটনায় বনবনিয়া চৌমাথা এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এলে দোকান মালিক ও ডাক্তারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে অশোকনগর থানা।.

No comments:
Post a Comment