চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বাবার হাত-পা কেটে মাটিতে পুঁতে ফেরার পুত্র সহ পুত্রবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার আড়র গ্রামে খড়িবনে।
জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম নিখিল মাইতি। ছেলে, পুত্রবধূর নাম শুভ মাইতি ও বর্ষা মাইতি। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার রাত্রপুর গ্রামে। গত ১৯ ফেব্রুয়ারি মাটিতে পোঁতা অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ে হাত পা কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পাশকুড়া থানার পুলিশ।
এরপর পুলিশ তদন্তে নেমে মৃতের পরিচয় জানতে পেরে মৃতের ছেলে ও বৌমাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে শ্বশুরকে বৌমা প্রথমে ছুরি দিয়ে আগে খুন করে।এরপর গত ১৪ তারিখে মৃতদেহ লোপাট করার জন্য ছেলে ও বৌমা মেশিন করাত দিয়ে দেহ থেকে হাত পা কেটে আলাদা করে বস্তায় ভরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বস্তায় করে ওই আরর গ্রামে মাটিতে পুঁতে দিয়ে যায়। পুলিশ মঙ্গলবার ছেলে ও বৌমাকে গ্রেফতার করে তমলুক জেলা আদালতে পাঠায়। বিচারক ছেলে ও বৌমাকে ১৪ দিনের জেল হেপাজত দিয়েছে। তবে পুত্রবধূর দাবী, শ্বশুর তার সঙ্গে যৌন নির্যাতন করতে এসেছিল সেই সময় নিজের ইজ্জত বাঁচাতে শ্বশুরের উপরে চুরি চালিয়ে দেয়, তাতেই শ্বশুরের মৃত্যু হয়।

No comments:
Post a Comment