জোর করে দখল করে নেওয়া জমির সংস্করণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 March 2018

জোর করে দখল করে নেওয়া জমির সংস্করণ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: জোর করে দখল করে নেওয়া জমির পুর্ন সংস্করণ করল প্রশাসন। উন্নয়নের স্বার্থে দল দেখা যাবে না, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতি দলীয় জনসভা ও প্রশাসনিক বৈঠকে কড়া ভাষায় বলে আসছিলেন। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সহিদ মাতংগিনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত বলরামপুর গ্রামের টিএমসি নেতা তপন মেট্যা দীর্ঘ দিন ধরে সরকারি জায়গা দখল করে রাস্তার ধারে বাড়ির লম্বা প্রাচীর দিয়ে ঘিরে রেখেছিলেন। কাঁকটিয়া বাজারের দুর্গামন্ডপ থেকে দীপকিসোরচক প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কার করে পিচ রাস্তা তৈরি করার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে প্রায় চার কোটি আশি লক্ষ টাকা অনুমোদন হয়েছে। কিন্তু রাস্তা সংস্কার এর জন্য ওই ওই তৃনমূল নেতার প্রাচীরের জন্য রাস্তার কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। বহুবার পঞ্চায়েত সমিতির তরফে আলোচনা জন্য বললেন ওই টিএমসি নেতা আলোচনায় বসেননি। আর ওই টিএমসি নেতারা দাবি ওটি তার  জায়গার উপরে প্রাচীর দেওয়া আছে। কিন্তু সরকারি ভাবে যখন মেপে দেখা হয় যে ওই জাইগাটি সরকারি খাস জায়গা।

তার পরেও ওই তৃনমূল নেতাকে অনুরোধ করা হয় পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রাচীরটি ভেঙ্গে নেওয়ার জন্য। কিন্তু ওই তৃনমূল নেতা কিছু তেই ওই প্রাচীর ভাঙ্গেনি। তাই বাধ্য হয়ে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জন সহ সভাপতি বামদেব গুছায়িত সহ আর তমলুক থানার বিশাল পুলিস বাহিনী নিয়ে গিয়ে পকলেন্দ মেশিন দিয়ে ওই প্রাচীরকে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে রাস্তা সংস্কার শুরু করলো।

No comments:

Post a Comment

Post Top Ad