নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: আগুনে ভস্মীভূত বাড়ি, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে দুপুর একটা নাগাদ গোপালনগর থানা এলাকার গোড়া খালপাড়ায় ৷
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা সুমিতা মন্ডল তার তিন ছেলেকে নিয়ে ঐ বাড়িতে বসবাস করে৷বুধবার বেলা একটা নাগাদ সুমিতা দেবী ঘরে কাঠ দিয়ে রান্না করছিল ৷আগুনের ফুলকি ছিটে আগুন লেগে যায় ঘরে ৷ টিনের বাড়ি সম্পূর্ন পুড়ে যায় । টিভি, ফ্রিজ, আলমারী, বইপত্র সবকিছু পুড়ে যায় ঘটনার ঘন্টা খানেক বাদে দমকল বাহিনী এলাকায় পৌছায় ৷ ততক্ষনে অাগুন আয়ত্ত্বে নিয়ে আসে এলাকার লোকেরা ৷ দমকল দেড়িতে আসায় ক্ষোভ এলাকার বাসিন্দাদের ।

No comments:
Post a Comment