মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ক্যানিংয়ে পাট বোঝাই লরিতে আগুন ক্ষতিগ্রস্থ কয়েক লক্ষ টাকার পাট।শুক্রবার রাত তখন প্রায় দুটো রাস্তা তখন টহল দিচ্ছে ক্যানিং থানার পুলিশ ভ্যান,সেই সময় ক্যানিং এর থুমকাটি দিক থেকে হেলিকাপ্টার মোড়ে দিকে একটি লরি আসছিল সেই লরির উপরে আগুন জ্বলছে খেয়াল নেই লরি চালকের পিছু ধাওয়া করছে ক্যানিং থানার পুলিশ ভ্যান।ধাওয়া করে হেলিকাপ্টার মোড়ে তার পথ আটকায় তখন লরি চালকের নজরে পরে লরির মাথায় আগুন জ্বলছে।তখন লরির চালক লরি ফেলে পালিয়ে যায়।
তখন ক্যানিং থানার পুলিশ ক্যানিং দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে।আগুন নিয়ন্ত্রের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয় মানুষজনদের মধ্যে আত্মংক ছড়িয়ে পরে তাই দেখে স্থানীয় যুবকরা দমকলের কর্মীদের সঙ্গে কাধে কাধ লাগিয়ে তাদের সহযোগীতা করেন।তারা হলেন এস,ডি,ও অফিসের কর্মী হংসরাজ মন্ডল এছাড়া মিন্টু বৈদ্য ও অভিজিৎ বৈদ্য।
প্রায় তিন ঘন্টা ধরে ক্যানিং দমকল চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে পারছে না দেখে তারা আবার বারুইপুর থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আসে।
দমকল ও পুলিশ জানায় সম্ভবত বিদ্যুতের তার লেগে আগুন লাগে এই পাটের লরিতে প্রায় লক্ষাধিক টাকার পাট ক্ষতিগ্রস্থ হয়।
এই দিকে স্থানীয় মুকুল বৈদ্য,কালিপদ করন গোবিন্দ মন্ডল,সন্ধ্যা বিশ্বাসরা জানায় 'বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলাম।বাড়ির সামনে পেট্রোল পাম্প যদি সময় মত দমকল না আসতো তাহলে এই এলাকাটি আগুনে পুড়ে যেত।'

No comments:
Post a Comment