গুদামে বিধ্বংসী আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 March 2018

গুদামে বিধ্বংসী আগুন



প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন।ঘটনাস্থানে দমকলের ১০টি ইঞ্জিন আগুন আগুন নেভানোর কাজ করছে।
জানা যায়, রবিবার দুপুর ২টো নাগাদ আগুন লাগে বাইপাসের ধারে ধাপার ওই গুদামে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের শিখা মা ফ্লাইওভার ও বাইপাস এলাকা থেকেও দেখা যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে নামেন। পরে ঘটনাস্থানে যায় দমকলের ১০টি ইঞ্জিন। এরমধ্যেই আগুনে পুড়ে গিয়েছে গুদাম সংলগ্ন কয়েকটি ঝুপড়ি। আশপাশের এলাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকল দেরিতে আসে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

No comments:

Post a Comment

Post Top Ad