ব্রেকিং: প্রেমিকের ম্যাসেজ পড়ে আত্মঘাতী প্রেমিকা! কি এমন ছিল সেই ম্যাসেজে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 March 2018

ব্রেকিং: প্রেমিকের ম্যাসেজ পড়ে আত্মঘাতী প্রেমিকা! কি এমন ছিল সেই ম্যাসেজে?



মোবাইলে প্রেমিকের ম্যাসেজ আসার পরেই আত্মঘাতী হল উচ্চমাধ্যমিকের ছাত্রী। গৌরাঙ্গনগরের বাসিন্দা নাবালিকা ছাত্রীর বয়স ১৭। তার পরিবারের অভিযোগ প্রেমিক হৃদয় মণ্ডলের হুমকি ম্যাসেজ আসার পরেই আত্মঘাতী হয় সে। ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আর জি কর হাসপাতালে।

মৃতার দিদি সুচিত্রা বহ্ম জানিয়েছেন, গৌরাঙ্গনগর রামকৃষ্ণপল্লী খালধারের বাসিন্দা হৃদয় মণ্ডলের সঙ্গে দুই বছর ধরে ভালবাসার সম্পর্ক ছিল। মেধাবী ছাত্রী ছিল তার বোন। সে প্রায়ই ওকে ভয় দেখাত। গোপন ছবি  ভাইরাল করার হুমকি দিত। বাড়িতে আসা যাওয়া ছিল। গতকাল রাতে ওর মোবাইলে ম্যাসেজ পাঠায় হৃদয়। এর পরে কাদতে কাদতে সে বাথরুমে চলে যায়। রাতে বাথরুমে দেখা যায় কাপড় রাখার রডে ওর ফাস লাগানো দেহ ঝুলছে।

এর পর হৃদয় রাতে মৃত নাবালিকাকে দেখতে আসে। পরে খবর পেয়ে আসে নিউটাউন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। মৃতের পরিবার হৃদয়ের গ্রেফতারের দাবী তুলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad