সাধু করলে দোষ না লকেট করলে দোষ! কি এমন কান্ড ঘটানো আজ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 March 2018

সাধু করলে দোষ না লকেট করলে দোষ! কি এমন কান্ড ঘটানো আজ?

স্নেহা চক্রবর্তী, বীরভূম: রামনবমীর পর হনুমান জয়ন্তী নিয়ে রাজনীতির দড়ি টানাটানি। কোথাও শাসক দলের নেতা মন্ত্রী থেকে কর্মীরা হনুমান পুজোয় ব্যস্ত,কোথাও আবার বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে হনুমানপুজোর পর শোভা যাত্রা। হনুমান জয়ন্তী উপলক্ষে জেলায় ছিলো কড়া নিরাপত্তা।

এদিন সকালে রামপুরহাটে  সতেরো নম্বর ওয়ার্ডে হনুমান পুজোয় যান স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী আশীষ ব্যানার্জী। এছাড়া  বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে শাসক দলের কর্মীদের হনুমান পুজোয় তদারকি করতে। পাশাপাশি বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকেও জেলার বিভিন্ন এলাকায় হনুমান জয়ন্তী পালন করেন .এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য  বেশ কিছু এলাকায় হনুমান জয়ন্তী শোভা যাত্রা স্থগিত রাখা হলেও ,রামপুরহাটের নারায়ণপুর গ্রামে  বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে শোভা যাত্রা বের করা হয়। এই শোভা যাত্রা ঘিরে ছিলো কড়া পুলিশি ব্যবস্থা। শোভা যাত্রায়  ছিলো ত্রিশূল। এক সাধু ত্রিশূল নিয়ে শোভা যাত্রায় হাঁটেন পুলিশের সামনেই।


 যদিও এই ত্রিশূল নিয়ে রামপুরহাটে রামনবমীর শোভা যাত্রায় হেঁটেছিলো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেই অপরাধে লকেটের নামে মামলা দায়ের করেছিল বীরভূম পুলিশ। শনিবারে হনুমান জয়ন্তী শোভা যাত্রায় সাধু হাতে ত্রিশূল থাকায় তার নামে কি মামলা করে তার অপেক্ষায় বীরভূমবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad