জয়ন্ত সাহা: এ যেন অন্য দোল উৎসবে পালন করলেন আদিবাসীরা। কোনো রঙ ব্যবহার না করেই জল দিয়ে একে অপরকে রাঙিয়ে দিলেন এই দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে।
আসানসোলের হারামডি গ্রাম। এই গ্রাম মুলত আদিবাসী সম্প্রদায় মানুষের বসবাস। একদিকে যখন দোল উৎসবে গোটা রাজ্য রঙীন। তখনই এই দামোদর গ্রামে দেখা গেল অন্য ছবি।কোনো রঙ ব্যবহার না করেই জল দিয়ে একে অপরকে রাঙিয়ে দিলেন আদিবাসীরা। এদিন গ্রামে গিয়ে দেখা গেল মহিলা ও পুরুষরা জল একে অপরকে জল দিয়ে এই উৎসবে মেতে ওঠেন।
এর পাশাপাশি চলে আদিবাসী নৃত্য। আদিবাসী সম্প্রদায় মানুষের দাবি দোলের দিনটিকে তারা বাহা উৎসব বলে পালন করেন। তাদের এই উৎসবে কোনো রঙ ব্যবহার হয় না। তাই জল দিয়ে এই বাহা উৎসব পালন করেন। রঙ বিহীন এই দোল উৎসবে মাতোয়ারা আদিবাসীরা।



No comments:
Post a Comment