বাংলায় হনুমানের প্রয়োজন হয়ে পড়েছে! বিজয়বর্গীয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 March 2018

বাংলায় হনুমানের প্রয়োজন হয়ে পড়েছে! বিজয়বর্গীয়!



রাবনকে বধ করতে হনুমানের সাহায্য নেওয়া হয়েছিল। বাংলাতেও হনুমানের প্রয়োজন। কারন, বাংলা লঙ্কার থেকে কম যায় না। সোমবার চুঁচুড়ায় বিজেপির হুগলি জেলার কার্যালয় উদ্বোধন করতে এসে একথাই বললেন বিজেপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কৈলাশ বিজয় বর্গীয়। এদিন কৈলাশ বিজয় বর্গীয় বলেন, আগে যারা মরা মরা করত। তারা এখন রাম রাম করছে। আজ যারা রাম রাম করছে। কাল তারা মোদী মোদী বলবে।

এদিন ওই অনুষ্ঠানে কৈলাশ বিজয় বর্গীয় ছাড়াও হাজির ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ জী, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, সহ বিজেপির একাধিক নেতা নেত্রীরা।
এদিন কৈলাশ বিজয় বর্গীয় বলেন, আমরা সিপিএমের রাজত্ব দেখেছি। কংগ্রেসের রাজত্ব দেখেছি। আবার তৃণমূলের রাজত্বও দেখছি। যে রাজ্যে স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়না। পুজো করতে চাইলে সরকার তাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। তারা কিভাবে সরকারে থাকেন। এর বিরুদ্ধে তিনি মানুষকে প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

এদিন ওই অনুষ্ঠানে কৈলাশ বিজয় বর্গীয় বলেন, গত বছর থেকে বাংলায় রামনবমীর ধুমধাম করে হচ্ছে। এবছর রাম ভক্তরা আগে পিছে না ভেবেই মিছিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তাদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু তাদের ঠেকাতে পারেননি।

No comments:

Post a Comment

Post Top Ad